News71.com
 Bangladesh
 05 Oct 19, 10:56 AM
 104           
 0
 05 Oct 19, 10:56 AM

মহাসপ্তমী আজ, শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু ।।

মহাসপ্তমী আজ, শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু ।।

নিউজ ডেস্কঃ মহাষষ্ঠী তিথিতে কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে বাঙালির শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ শনিবার মহাসপ্তমীতে সকাল থেকে পূজা চলবে, এ ছাড়া দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপনও করা হবে। এ দিন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। উৎসবমুখর পরিবেশে শুক্রবার সকালে শুরু হয় শারদীয় দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে শোনা পুরোহিতের কণ্ঠে উচ্চারিত হয়, ‘যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ।’ একই সঙ্গে বাতাসে ছিল ধূপের ঘ্রাণ ও ঢাকের শব্দ। পূর্বাহ্ন সকাল ৯টা ৫৮টা মিনিটের মধ্যেই দশভূজা দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ অনুষ্ঠিত হয়। এরপর বিহিত পূজার মধ্য দিয়ে দিনের প্রথমভাগের আনুষ্ঠানিকতা শেষ হয়। সন্ধ্যায় দুর্গাকে আমন্ত্রণ জানিয়ে অধিবাস করা হয়। আজ থেকে এই ভিড় আরো বাড়বে। আগামীকাল রবিবার মহাঅষ্টমীতে কল্পারম্ভ ও বিহিত পূজা, দুপুরে সন্ধিপূজা এবং বিকেলে মহাপ্রসাদ বিতরণ হবে। নবমীতে সকাল থেকে পূজা চলবে এবং সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা হবে। বিজয়া দশমীর দিন সকাল থেকেই পূজা হবে এবং বিকেলে বিজয় শোভাযাত্রা শেষে বিসর্জন হবে। মা দুর্গা স্বর্গালোকে ফিরে যাবেন। সনাতন ধর্ম বিশ্বাস অনুযায়ী, দশভূজা দেবী দুর্গা অসুর বধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যালোকে আসেন। সন্তানদের নিয়ে পক্ষকাল পিতার গৃহে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে। আশ্বিন শুক্লপক্ষের এই ১৫টি দিন দেবীপক্ষ, মর্ত্যলোকে উৎসব। এবার দেবী ঘোড়ায় চড়ে এসেছেন এবং তাতে করেই বিদায় নেবেন। এতে প্রাকৃতিক বিপর্যয় ও সমাজিক অস্থিরতার আশঙ্কা থাকে। তবে কল্যাণময়ী মায়ের কাছে ভক্তদের প্রার্থনা, ‘এ ধরণী যেন ভালো থাকে, নিরাপদে থাকে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন