News71.com
 Bangladesh
 05 Oct 19, 10:38 AM
 100           
 0
 05 Oct 19, 10:38 AM

পদ্মার ভাঙন: অন্যের জমিতে বছর চুক্তিতে ঘর ।।

পদ্মার ভাঙন: অন্যের জমিতে বছর চুক্তিতে ঘর ।।

নিউজ ডেস্কঃ প্রমত্তা পদ্মায় বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। সাজানো-গোছানো ঘর-বাড়ি, গাছ-পালা, চিরচেনা পরিবেশ মুহূর্তেই পরিণত হচ্ছে অথৈ জলে। বসতবাড়ি, ভিটে-মাটির ওপর দিয়ে এখন বয়ে চলেছে পদ্মার তীব্র স্রোত। ঘরবাড়ি সড়িয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে ছুটছে নদী ভাঙনের শিকার শিবচরের চরাঞ্চলের পরিবারগুলো। নদী থেকে অনেক দূরে গিয়ে জমি ভাড়া করে আশ্রয় নিতে হচ্ছে তাদের। মাদারীপুর জেলার শিবচর উপজেলার পদ্মা নদীবেষ্টিত চরাঞ্চলের জনপদে দেখা গেছে এ চিত্র। শুক্রবার ভাঙন কবলিত এলাকা ঘুরে এ তথ্য জানা গেছে। অনেক পরিবারকে ঘরবাড়ি ভেঙে চর ছেড়ে মূল ভূ-খণ্ডে যেতে দেখা গেছে। নদীতে তার বাড়িও যেকোন সময় ভেঙে যেতে পারে এমন আশঙ্কায় তিনিও চর ছেড়ে দূরের এক গ্রামে পাঁচ কাঠা জমি ভাড়া করে রেখেছেন। পাঁচ বছরের ভাড়া বাবদ ২৫ হাজার টাকা অগ্রিম দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নদী ভাঙনের শিকার মানুষেরা কাঠা প্রতি ১ হাজার টাকা বছর চুক্তিতে ভাড়া নিচ্ছেন জমি। তবে কমপক্ষে পাঁচ বছরের টাকা অগ্রিম দিতে হচ্ছে জমির মালিককে। তাছাড়া ভাড়া করা জায়গায় অনেকটাই পরাধীন থাকতে হচ্ছে তাদের। গবাদি পশু পালনেও রয়েছে নিষেধাজ্ঞা। ফলে নদী ভাঙনের শিকার মানুষগুলো এক রকম মানবেতর জীবনযাপন শুরু করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন