News71.com
 Bangladesh
 04 Oct 19, 11:06 PM
 123           
 0
 04 Oct 19, 11:06 PM

শার্শায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত ।।

শার্শায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত ।।

নিউজ ডেস্কঃ যশোরের শার্শায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো  ১০ জন যাত্রী। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলের দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালী কুচেমোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময়  স্থানীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। নিহত শিশু আলেজা খাতুন (০৪) রাজশাহীর শারনাল বিশ্বাসের মেয়ে। নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু মিয়া  জানান, দুপুরে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালী কুচেমোড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে  মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি উল্টে রাস্তার পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এ দুর্ঘটনায় এক শিশু নিহত ও আহত হয়েছে বাসের আরো ১০ যাত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন