News71.com
 Bangladesh
 04 Oct 19, 10:59 PM
 49           
 0
 04 Oct 19, 10:59 PM

দুর্নীতিবিরোধী অভিযানে র‍্যাব নেতৃত্ব দিচ্ছে না: বেনজীর আহমেদ। ।।

দুর্নীতিবিরোধী অভিযানে র‍্যাব  নেতৃত্ব দিচ্ছে না: বেনজীর আহমেদ। ।।

নিউজ ডেস্কঃ দুর্নীতিবিরোধী অভিযানে র‌্যাব নেতৃত্ব দিচ্ছে না, বরং অনেকগুলো সরকারি সংস্থার মধ্যে একটি হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক বেনজীর আহমেদ। শুক্রবার রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে র‌্যাব মহাপরিচালক সাংবাদিকদের এ কথা জানান। পাশাপাশি যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের অবস্থান প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমরা ধৈর্য ধরি, সব কিছুরই উত্তর পাব।' এদিন সকালে বনানী পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান র‌্যাব প্রধান। এ সময় তিনি দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে সমন্বিত নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে র‌্যাবের রোবস্ট পেট্রোলিং বা একসঙ্গে অনেক গাড়ি নিয়ে টহলের ব্যবস্থা করা হয়েছে বলে জানান। চলমান দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতিবিরোধী কার্যক্রমে সরকারের যেসব প্রতিষ্ঠান রয়েছে, তাদের সঙ্গে আছে র‌্যাব। প্রধানমন্ত্রীর নির্দেশে যখনই প্রয়োজন হবে, হাতে হাত মিলিয়ে র‌্যাব দায়িত্ব পালন করবে। দুর্নীতিবিরোধী এ অভিযানের উদ্যোগ সুদূরপ্রসারী। দেশের মানুষ প্রজন্ম থেকে প্রজন্ম এর সুফল পাবে। সার্বিক উন্নয়নে এর প্রভাব পড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন