News71.com
 Bangladesh
 04 Oct 19, 10:34 PM
 53           
 0
 04 Oct 19, 10:34 PM

ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে শুরু হচ্ছে কাজী জহিরুল ইসলামের একক বইমেলা ।।

ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে শুরু হচ্ছে কাজী জহিরুল ইসলামের একক বইমেলা ।।

নিউজ ডেস্কঃ ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে শুরু হচ্ছে কবি ও কথাসাহিত্যিক কাজী জহিরুল ইসলামের একক বইমেলা। ১২ অক্টোবর এ বইমেলা শুরু হবে। সাত দিনব্যাপী এ বইমেলা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। মেলার আয়োজক যৌথভাবে বাংলাদেশের বই বিপণন প্রতিষ্ঠান বাতিঘর ও এনআরবি স্কলারস পাবলিশার্স। কাজী জহিরুল ইসলামের প্রকাশিত বইয়ের সংখ্যা ৬১, যার মধ্যে রয়েছে পাঁচটি সম্পাদিত গ্রন্থ। আয়োজকেরা মেলায় সহস্রাধিক কপি বই বিক্রির প্রত্যাশা করছেন। এ বিষয় স্কলারস পাবলিশার্সের সিইও এম ই চৌধুরী শামীম বলেন, ‘কাজী জহিরুল ইসলাম একজন জনপ্রিয় ও গুণী লেখক। তিনি অনেক বছর ধরেই একুশে বইমেলায় যোগ দেওয়ার মতো সময় করে উঠতে পারছেন না। তাঁর ভক্তরা লেখকের স্বাক্ষরসহ বই সংগ্রহের প্রত্যাশায় রয়েছেন।’ ১২ অক্টোবর বিকেল ৩টায় মেলায় শুভ উদ্বোধন হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন