News71.com
 Bangladesh
 04 Oct 19, 10:23 PM
 58           
 0
 04 Oct 19, 10:23 PM

বরিশালে ২ দিনব্যাপী মৃৎশিল্পী সম্মেলন শুরু ।।

বরিশালে ২ দিনব্যাপী মৃৎশিল্পী সম্মেলন শুরু ।।

নিউজ ডেস্কঃ বরিশালে সম্মিলিত মঙ্গলগীত, নৃত্য পরিবেশন ও বাদ্যের তালে তালে ১১তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা উৎসবের শুরু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে দুই দিনব্যাপী এ মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননার উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় মেয়র সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, তার পরিবার সাংস্কৃতিক পরিবার। তিনি সবসময় পাশে থাকবেন। এছাড়া তিনি সবাইকে পরিবেশের ভারসাম্য রক্ষায় মাটির জিনিসপত্র ব্যবহার করার জন্য আহ্বান জানান। চারুকলা বরিশালের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- অনুষ্ঠানের আহ্বায়ক সুশান্ত ঘোষ ও সদস্য সচিব বাপ্পী মজুমদার। এদিকে, দুই দিনব্যাপী এ উৎসবে রয়েছে পাললিক শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও মেলার আয়োজন। মৃৎশিল্পী সম্মলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা এবং নওগাঁ, টাঙ্গাইল, শেরপুর, রাজশাহী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শরীয়তপুরসহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী মৃৎশিল্প এলাকার মৃৎসামগ্রী প্রদর্শন করা হয়। এছাড়া শনিবার (৫ অক্টোবর) দেশের বিভিন্ন অঞ্চলের ১৫০ মৃৎশিল্পীদের সম্মাননা দেওয়া হবে এই আয়োজনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন