News71.com
 Bangladesh
 04 Oct 19, 10:21 PM
 59           
 0
 04 Oct 19, 10:21 PM

দেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা প্রশংসনীয়: পরিকল্পনামন্ত্রী ।।

দেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা প্রশংসনীয়: পরিকল্পনামন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন: দেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা প্রশংসনীয়। প্রবাসীদের শ্রম ও ঘামের টাকায় পদ্মা সেতুসহ মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত সফরে স্পেনের মালাগায় তিনি এসব কথা বলেন। স্পেনের প্রবাসীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন: সকল প্রবাসী ও তার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বদ্ধপরিকর আওয়ামী লীগ সরকার। তিনি বলেন: আমার ভাল লাগে যখন দেখি প্রতিটা গ্রামের স্কুল হয়েছে, বিনামূল্যে শিক্ষা ও বই পুস্তক পাচ্ছে শিক্ষার্থীরা। প্রতিটি গ্রাম-গঞ্জে বিদ্যুৎ পৌঁছে গেছে। এখন থেকে সকল প্রবাসী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। দেশে-বিদেশে কারও মৃত্যু হলে, তার লাশ দেশে পাঠাতে সহযোগিতা করবে বাংলাদেশের স্থানীয় মিশন। বাংলাদেশের প্রতিনিধি হয়ে তিনি স্পেনে আছেন। এসডিজি অর্জনে পৌরসভাগুলোর জন্য আর্থিক ইকোসিষ্টেমের দিকে বিশ্ব পৌর অর্থায়নের জন্য মালাগা গ্লোবাল জোটের দ্বিতীয় বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন