News71.com
 Bangladesh
 04 Oct 19, 02:11 PM
 54           
 0
 04 Oct 19, 02:11 PM

মহাখালীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান ।।

মহাখালীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মহাখালী এলাকায় অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল রুখতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ডিএনসিসির অঞ্চলের-৩ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এ অভিযানের নেতৃত্ব দেন।অভিযানের সময় মহাখালী কমিউনিটি সেন্টারের সামনে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ পর্যটন করপোরেশন অফিস পর্যন্ত অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করা হয়। এতে ফুটপাত থেকে মোট ২০টি পাকা স্থাপনা এবং প্রায় ৫০টি সেমি পাকা ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগে দু’টি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করে উচ্ছেদকারী দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন