News71.com
 Bangladesh
 04 Oct 19, 02:10 PM
 73           
 0
 04 Oct 19, 02:10 PM

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে সমাবেশ ।।

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে সমাবেশ ।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে সমাবেশ করেছে হকার্স ইউনিয়ন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হয়। হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকান্দার হায়াতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হকার্স ইউনিয়ন যুগ্ম-সাধারণ সম্পাদক হযরত আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সূত্রাপুর থানা হকার্স লীগের সভাপতি মো. ফিরোজ, হকার্স ইউনিয়ন সূত্রাপুর থানার সভাপতি মো. কাইয়ুম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান পাটোয়ারী, আক্কাছ আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার, স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করলে, তারা হকারদের জন্য মায়াকান্না করেন। কিন্তু হকারদের বাঁচার কোনো ব্যবস্থা কেউ করেন না। সমাবেশে বক্তারা আরও বলেন, তদবির করে, তাবিজ-কবজ পড়ে, পানি পড়া খেয়ে দাবি আদায় হবে না। দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। আগামী দুই দিনের মধ্যে হকারদের বসার ব্যবস্থা করা না হলে রোববার (৬ অক্টোবর) কাফনের কাপড় পড়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করা হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় যা জাতীয় প্রেসক্লাব থেকে মুক্তাঙ্গন গিয়ে শেষ হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন