News71.com
 Bangladesh
 04 Oct 19, 02:09 PM
 63           
 0
 04 Oct 19, 02:09 PM

বাড্ডায় নৌকাডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু ।।

বাড্ডায় নৌকাডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকায় নৌকাডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে । পানিতে ডুবে মারা যাওয়া দুই শিক্ষার্থী তানভির মাহাতাব সামি (১৬) ও মো. সাকিব (১৬)। তারা স্থানীয় পূর্ব বাড্ডা হাজী আলমাছ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।স্থানীয়রা জানান, নৌকায় করে সাত জন বাড্ডা থেকে আফতাবনগর যাচ্ছিল। এদের কেউই সাঁতার জানতো না। মাঝপথে নৌকা কাত হয়ে ডুবে গেলে দু’জন তীরে উঠতে পারেনি। বাকিরা উঠে আসে। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। সামির বাবা বিপ্লব ব্যাপারী মালয়েশিয়া প্রবাসী। তার মা রেবেকা সুলতানা। দুই ভাই, এক বোনের মধ্যে সামি দ্বিতীয়। তাদের বাড়ি মাদারীপুরের শীপচড় গ্রামে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন