
নিউজ ডেস্কঃ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের বিমানে স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক হওয়ায় চিকিৎসা নিতে বিএনপি মহাসচিবকে ছয় মাস পর পর সিঙ্গাপুর যেতে হয়। সর্বশেষ চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুর যান ফখরুল। চিকিৎসা শেষে চলতি সপ্তাহেই বিএনপি মহাসচিব অস্ট্রেলিয়ায় যাবেন এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের(এপিডিইউ) বৈঠকে যোগ দিতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংস্থাটির ভাইস চেয়ারম্যান।