News71.com
 Bangladesh
 04 Oct 19, 02:08 PM
 62           
 0
 04 Oct 19, 02:08 PM

অনশন ভাংলেন ব্যাটারিচালিত রিকশাশ্রমিকেরা ।।

অনশন ভাংলেন ব্যাটারিচালিত রিকশাশ্রমিকেরা ।।

নিউজ ডেস্কঃ দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতিতে ৩২ ঘণ্টা পরে টানা আমরণ কর্মসূচি প্রতাহ্যার করে নিয়েছে বরিশালের ব্যাটারিচালিত রিকশাশ্রমিকেরা।বৃহস্পতিববার (০৩ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় ব্যাটারিচালিত রিকশাশ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী নিশ্চিত করেছেন।তিনি বলেন, অনশনে শ্রমিকদের অনড় অবস্থানের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হয়। পরে সেখানে উচ্ছেদ অভিযান বন্ধের পাশাপাশি নির্ধারিত রুট দিয়ে ব্যাটারিচালিত রিকশা চলাচলের সিদ্ধান্ত হয় এবং জব্দ করা ব্যাটারিগুলো আদালতের মাধ্যমে ছাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।সন্ধ্যায় তারা অনশনস্থল নগরের অশ্বিনী কুমার হলে এসে এ বিষয়গুলো জানালে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। এ সময় প্রতিনিধিদল আন্দোলনকারীদের জুস খাইয়ে অনশন ভাঙান।’

এ বিষয়ে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. খায়রুল আলম বলেন, আদালতের দেওয়া সিদ্ধান্তে হলুদ ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা অবৈধ। এর মধ্যে ব্যাটারিচালিত রিকশার কোনো অনুমোদন না থাকায় তা আমরা পুরো শহর থেকে উচ্ছেদ করার লক্ষ্যে অভিযান চালিয়েছি। তবে যেহেতু হলুদ অটোরিকশার লাইসেন্স সিটি করপোরেশন দিয়েছিল এবং এর সঙ্গে বহু লোক জড়িত রয়েছে, তাই সেগুলো একাবারে উচ্ছেদ না করে যানজট নিরসরনের লক্ষ্যে নগরের গুরুত্বপূর্ণ সড়কে চলাচল নিষিদ্ধ করা হয়েছে।প্রতিনিধি দল পুলিশ কমিশনার মহোদয়ের সঙ্গে দেখা করে ব্যাটারিচালিত রিকশার সঙ্গেও অনেকে জড়িত থাকার বিষয়টি জানিয়েছেন। তাই তিনি এগুলো একবারে মহানগর এলাকায় চলাচল বন্ধ না করার জন্য বলেছেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন