
নিউজ ডেস্কঃ সাভার আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হত্যা মামলায় আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলার চার আসামিকে গ্রেফতার করা হলো। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ জানায়, মজিদ হত্যা মামলার আসামি অবস্থান করছে- এমন খবরে রাতে বক্তারপুর এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় হত্যাকাণ্ডের অন্যতম আসামি মানিককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পাওয়া বিদেশি পিস্তলটি দিয়েই আব্দুল মজিদকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। গত ১৪ সেপ্টেম্বর রাতে কোটবাড়ি মহল্লায় পৌর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক আব্দুল মজিদকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।