News71.com
 Bangladesh
 04 Oct 19, 02:07 PM
 61           
 0
 04 Oct 19, 02:07 PM

গোবিন্দগঞ্জে কিডনি পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার ।।

গোবিন্দগঞ্জে কিডনি পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রহিম উদ্দিন (৩৭) নামে কিডনি পাচারকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এর আগে বিকেলে উপজেলার তেলিহার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রহিম উদ্দিন একই গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ও শাখাহার ইউনিয়নের কতিপয় গরিব লোকদের অনেক টাকার লোভ দেখিয়ে কিডনি বিক্রিতে উৎসাহিত করে রহিম উদ্দিন। খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে রহিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। রহিম উদ্দিনের বিরুদ্ধে কিডনি ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন