
নিউজ ডেস্কঃ খুলনায় মোটরসাইকেলের পেছন থেকে পড়ে বাসের নিচে চাপা পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দানের শিক্ষার্থী আনিকা কুসুম মোটরসাইকেলে করে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে আনিকা চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গেলে পেছন থেকে আসা একটি বাসের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।