
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় পণ্যসসহ দুইজনকে আটক করেছে বিজিবি। আটকরা হলেন- বালিয়াডাঙ্গীর মারাধার গ্রামের রবিন পালের ছেলে বিপুল রায় ও সুশেন পালের ছেলে রমেশ পাল। ঠাকুরগাঁও-৫০ বিজিবির সহ-অধিনায়ক মেজর রাজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় দুই বছর আগে অবৈধভাবে ভারতের হরিয়ানার পানিপথের মাধ্যমে কাজ করতে যান দুইজন। ভারতীয় পণ্যসহ দেশে ফেরার সময় ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।