News71.com
 Bangladesh
 03 Oct 19, 07:26 PM
 140           
 0
 03 Oct 19, 07:26 PM

জাবিতে ভিসি’র পদত্যাগের দাবিতে ধর্মঘটকে ষড়যন্ত্রমূলক’ বললেন ভিসিপন্থী শিক্ষকরা॥

জাবিতে ভিসি’র পদত্যাগের দাবিতে ধর্মঘটকে ষড়যন্ত্রমূলক’ বললেন ভিসিপন্থী শিক্ষকরা॥

 

জাবি প্রতিনিধি: উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে দুই দিনব্যাপী অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। তারা অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও নৈতিক স্খলনের অভিযোগ তুলে স্বেচ্ছা পদত্যাগে ১ অক্টোবর পর্যন্ত সময় বেধে দিয়েছিলেন। ওই সময়ের মধ্যে পদত্যাগ না করায় বুধবার সকাল থেকে ভিসি’র পদত্যাগের দাবিতে প্রশাসিনক ভবন অবরোধ করেন আন্দোলনকারীরা।  বুধবার সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের  প্রশাসনিক ভবনের সবগুলো ফটকে তালা লাগিয়ে অবস্থান নেন আন্দোলনতরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। তবে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের চূড়ান্ত পরীক্ষা অবরোধের আওতামুক্ত রয়েছে। বুধবার বেলা চারটা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলে। বৃহস্পতিবারও ধর্মঘট চলবে।

 

 

এদিকে ভিসিপন্থী শিক্ষকরা একই দিন বেলা ১১টায় 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনে শিক্ষকরা দুর্নীতির বিরুদ্ধে চলমান আন্দোলনকে ‘ষড়যন্ত্রমূলক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ অভিহিত করে এবং আন্দোলনের নেপথ্যের মানুষদের মিথ্যা অভিযোগকারী ‘চিহ্নিত দুর্নীতিবাজ’ বলে আখ্যায়িত করেন। এ মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।পরিসংখ্যান বিভাগের  শিক্ষক অধ্যাপক আলমগীর কবীরের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য বার বার একটি গোষ্ঠী চক্রান্ত করছে। উপাচার্য এবং তার পরিবারের সদস্যদের উপর দুর্নীতির অবিশ্বাস্য অভিযোগ তুলে উন্নয়ন কাজকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।  বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বলেন,‘উপাচার্য আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে তাদের তিনটি দাবির দুুইটি মেনে নিয়েছেন। আর ৩য় দাবি নিয়ে পরবর্তীতে আলোচনায় বসলে তারা বিচার বিভাগীয় তদন্তের দিকে না গিয়ে অভিযোগ ছাড়াই উপাচার্যের পদত্যাগ চাইলেন। এতে স্পষ্ট হয়ে গেছে এখানে কোন ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না। এসব অন্যায়কে রুখে দেওয়া হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন