News71.com
 Bangladesh
 03 Oct 19, 06:02 PM
 84           
 0
 03 Oct 19, 06:02 PM

আরো জিজ্ঞাসা করতে আরো দুই দিনের রিমান্ডে লোকমান ।।

আরো জিজ্ঞাসা করতে আরো দুই দিনের রিমান্ডে লোকমান ।।

 

নিউজ ডেস্ক; মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ফের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান শুনানি শেষে রিমান্ডে নেয়ার অনুমতি দেন। গত ২৭ সেপ্টেম্বর একই মামলায় দুইদিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। আগের দিন সন্ধ্যায় র‌্যাব বাদী হয়ে মামলাটি দায়ের করে। ২৫ সেপ্টেম্বর রাতে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। পরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, লোকমান মোহামেডান ক্লাবে অবৈধ ক্যাসিনো ভাড়া দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ও এএনজেড ব্যাংকে তার ৪১ কোটি টাকা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন