News71.com
 Bangladesh
 03 Oct 19, 12:20 PM
 104           
 0
 03 Oct 19, 12:20 PM

বড়াইগ্রামে স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীর মৃত্যু ।।

বড়াইগ্রামে স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীর মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে শাহানা বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (০২ অক্টোবর) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের পার গোপালপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। আহত আজগর আলী পার গোপালপুর গ্রামের আলী চাঁদের ছেলে। নগর ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন  জানান, বুধবার বিকেলে আজগর আলী নিজ বাড়িতে ক্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন। এ সময় তিনি আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে স্ত্রী শাহানা বেগম ছুটে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন। এঅবস্থায় স্বজনরা তাদের দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহানা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত আজগর আলী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন