
নিউজ ডেস্কঃ ইলিশের মৌসুম শেষ পর্যায়ে চলে এসেছে। এখনো নদী-সাগরের নির্দিষ্ট এলাকায় জাল ফেললেই প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। বন্দরনগরী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইলিশের শেষ মৌসুমে এসে বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়ছে। ফলে এখানকার বাজারে ইলিশ পানির দরে বিক্রি হচ্ছে। বুধবার এখানে ছোট সাইজের ইলিশ প্রতি কেজি ৫০ টাকায় এবং এক কেজি সাইজের ইলিশ ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে। ইলিশের দাম খুব কম হওয়ায় সীতাকুণ্ডের স্থানীয় মৎস্য আড়তদাররা ও পাইকাররা ভবিষ্যতে সরবরাহ করার লক্ষে বিপুল পরিমাণ ইলিশ মজুদ করতে বরফের দাম এক ধাক্কায় বেশ কয়েকগুণ বেড়ে গেছে। এ কারণে এখন ইলিশের চেয়ে বরফের দাম অনেক বেশি পড়ছে বলে জানান মৎস্য কর্মকর্তারা।