News71.com
 Bangladesh
 03 Oct 19, 12:13 PM
 82           
 0
 03 Oct 19, 12:13 PM

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি আবার শুরু ।।

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি আবার শুরু ।।

নিউজ ডেস্কঃ এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক আশিক কুমার স্যানাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভারতের গান্ধীজির জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার ১ দিন বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ ছিলো। আজ সকাল থেকে স্থলবন্দরে যথারীতি সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বন্দরে ভারতীয় ট্রাক আনলোডসহ দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাচ্ছে। এদিকে হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, গতকাল বুধবার বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিলো। আজকে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন