News71.com
 Bangladesh
 03 Oct 19, 12:11 PM
 87           
 0
 03 Oct 19, 12:11 PM

আ.লীগের উপদেষ্টা হলেন জয়নাল হাজারী ।।

আ.লীগের উপদেষ্টা হলেন জয়নাল হাজারী ।।

নিউজ ডেস্কঃ ফেনী সদর আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গণভবনে দলের কয়েকজন নেতার সঙ্গে অনির্ধারিত এক বৈঠকে শেখ হাসিনা তাকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ পদে নির্বাচিত করেন। ফেনী-২ আসনে ১৯৮৬ থেকে ২০০১ সালের নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন জয়নাল হাজারী। ২০০১ সালের নির্বাচনের পর জয়নাল হাজারী রাজনীতি থেকে হারিয়ে যান। এরপর তার অনুপস্থিতিতে দুই মেয়াদে আসনটি বিএনপির দখলে থাকার পর আওয়ামী লীগ থেকে নিজাম হাজারী সংসদ সদস্য হন। প্রধানমন্ত্রী বলেছেন আমার দলের অনেকেই অনকেকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। শ্রেষ্ঠ সংগঠক, ওমুক-তমুক বলে বিশেষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী খুব সিরিয়াস মুড নিয়ে এসব কথা বলেছেন। এসব ম্যাসেজ দেওয়ার জন্যই অনির্ধারিত এই বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বিএম মোজাম্মল, খালিদ মাহমুদ চৌধুরীসহ কয়েজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক শেষে গণভবনের গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই সহযোগী সংগঠনগুলোর কাউন্সিলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, স্বচ্ছ ভাবমূর্তির নেতারা আওয়ামী লীগের আগামী কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাবে। আওয়ামী লীগের সম চিন্তার নয় এমন কেউ যাতে দলে অনুপ্রবেশ করতে না পরে সেজন্য সবাইকে সজাগ থাকতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন