News71.com
 Bangladesh
 03 Oct 19, 12:10 PM
 77           
 0
 03 Oct 19, 12:10 PM

ট্রাকের ধাক্কায় র‌্যাব সদস্যের মৃত্যু ।।

ট্রাকের ধাক্কায় র‌্যাব সদস্যের মৃত্যু ।।

 

নিউজ ডেস্কঃ রাজধানী কাকরাইল মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। নিহত হোসেন মাহমুদ (৩২) পুলিশের একজন কনস্টেবল। তিনি র‌্যাব সদরদপ্তরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। রমনা থানার এসআই মো. রেজাউল করিম জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে একটি ট্রাক পেছন থেকে মাহমুদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। “তাতে মাহমুদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আঘাত পান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে এসআই রেজাউল জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন