News71.com
 Bangladesh
 02 Oct 19, 09:20 PM
 110           
 0
 02 Oct 19, 09:20 PM

ঢাকায় শুরু হচ্ছে বৃহত্তম শিক্ষামেলা ।।

ঢাকায় শুরু হচ্ছে বৃহত্তম শিক্ষামেলা ।।

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আগামী শুক্রবার (৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপো ২০১৯। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাকড-ক্যাব) আয়োজনে দেশের সর্ববৃহৎ এই শিক্ষামেলার উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী । উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক নির্দেশনা দিতে ৫ম বারের মতো এই শিক্ষামেলার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ফ্যাকড-ক্যাব। আয়োজক প্রতিষ্ঠান ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাকড-ক্যাব)-এর সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি বলেন, ‘এবারের আন্তর্জাতিক শিক্ষামেলায় বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ, স্পট এডমিশন, বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড় থাকবে। এ ছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তির সুযোগ থাকছে মেলায়।’ তিনি আরও বলেন, ‘২০১০ সাল থেকে শিক্ষামেলায় অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, লাটভিয়া, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।’ শিক্ষামেলায় প্রবেশের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের কোনও ফি লাগবে না বলেও আয়োজকরা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন