News71.com
 Bangladesh
 02 Oct 19, 09:20 PM
 95           
 0
 02 Oct 19, 09:20 PM

বান্দরবানে হাতির আক্রমণে ১ জনের মৃত্যু ।।

বান্দরবানে হাতির আক্রমণে ১ জনের মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ বান্দরবানে বন্য হাতির আক্রমণে আবদুর রহমান (৫৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নের ২নং ওয়ার্ডের উমব্রুপাড়া এলাকায় বাঁশ কাটতে যান আবদুর রহমান। পরে বন্য হাতির আক্রমণে মারা যান তিনি। সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করা হয়। আবদুর রহমান স্থানীয় কালু মিয়ার ছেলে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন