News71.com
 Bangladesh
 02 Oct 19, 09:18 PM
 110           
 0
 02 Oct 19, 09:18 PM

জামালপুরের সরিষাবাড়ীতে আরও দুটি আন্তনগর ট্রেন চালু হবেঃ রেলমন্ত্রী নূরুল ইসলাম ।।

জামালপুরের সরিষাবাড়ীতে আরও দুটি আন্তনগর ট্রেন চালু হবেঃ  রেলমন্ত্রী নূরুল ইসলাম ।।

নিউজ ডেস্কঃ রেলমন্ত্রী বলেন, ‘সরিষাবাড়ী রেলস্টেশন পর্যন্ত দুটি আন্তনগর ট্রেন চালু রয়েছে। এ স্টেশনে আরও দুটি নতুন আন্তনগর ট্রেন চালু করা হবে। যা অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার রেলস্টেশন পর্যন্ত চলাচল করবে। এছাড়া অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার রেলস্টেশনটি গ্রুপ বি-তে উন্নীত করা হবে।’ বুধবার (২ অক্টোবর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার রেলস্টেশনে এক সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী পূর্ব শুভক্তগীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সদর সার্কেল মো. শিবলী সাদেক, সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন