
নিউজ ডেস্কঃ বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় চার্জশিটভুক্ত কিশোর আসামি মারুফ মল্লিকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ অক্টোবর) বিকেলে শুনানি শেষে বরগুনা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবুল হক কিসলু জানান, বিকেলে রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত ১১ নম্বর আসামি মারুফ মল্লিকের জামিন আবেদন করা হয়। এরপর শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। মারুফ মল্লিক যশোর শিশু-কিশোর সংশোধনাগারে রয়েছে।