News71.com
 Bangladesh
 02 Oct 19, 09:09 PM
 52           
 0
 02 Oct 19, 09:09 PM

রেলওয়েতেও শুদ্ধি অভিযান চলমান: রেলমন্ত্রী ।।

রেলওয়েতেও শুদ্ধি অভিযান চলমান: রেলমন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ রেলওয়েতে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলমান উল্লেখ করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন ‘রেলের ব্যবস্থাপনার মধ্যে ঘাটতি রয়েছে এটা সত্য। তবে আমরা চেষ্টা করছি ভালো ব্যবস্থাপনা করার’ তিনি বলেন ‘রেলখাতে যতবেশি তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে পারবো ততবেশি উন্নয়ন ঘটবে। এতে করে রেল নিয়ে যে অভিযোগগুলো আছে সেগুলোর সমাধান হয়ে যাবে’। বুধবার টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রেলমন্ত্রী জানান 'আগামী বছরের জানুয়ারিতে যমুনা নদীতে ডাবল লাইনের বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া সিঙ্গেল লাইন ডাবল করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে রেল সেক্টরে ব্যাপক উন্নয়ন ঘটবে। এছাড়াও রেলের দখলকৃত সম্পত্তি উদ্ধার করে রেলওয়ের উন্নয়নে তা বাণিজ্যিক ব্যবহারের চিন্তা ভাবনা চলছে' বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন