News71.com
 Bangladesh
 02 Oct 19, 01:55 PM
 76           
 0
 02 Oct 19, 01:55 PM

দেশীয় পাঙাস মাছের কৃত্রিম প্রজননে সাফল্য ।।

দেশীয় পাঙাস মাছের কৃত্রিম প্রজননে সাফল্য ।।

নিউজ ডেস্কঃ বিলুপ্তির পথে হাঁটতে থাকা মিঠাপানির দেশীয় পাঙাস মাছ বাঁচিয়ে রাখার কৌশল উদ্ভাবনে সফলতা পেয়েছেন ভোলা মনোসেক্স তেলাপিয়া হ্যাচারির মালিক এস এম মাহবুবুর রহমান। কৃত্রিম প্রজননে পোনা উৎপাদনের মাধ্যমে এখন দেশীয় পাঙাস বেঁচে থাকবে বদ্ধ জলাশয়ে। ওই গবেষণা দলের প্রধান ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ অ্যান্ড জেনেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুর রহমান আরিফীন ও তার গবেষণা সহকারী মো. রহমত উল্লাহ, মো. আলমগীর কবীর এবং হ্যাচারি টেকনিশিয়ান মো. ফারুক হোসেন। এই গবেষণার কাজে সহযোগিতা করেছে ওয়াল্ড ফিস এর এফটিএফ বানা প্রকল্প এবং মৎস্য বিভাগ। সংশ্লিষ্ট গবেষকরা জানান, দেশীয় পাঙাস মাছের বৈজ্ঞানিক নাম Pangasius pangasius। মিঠাপানি এবং আধালোনা পানির জলাশয়ে বিশেষ করে নদী এবং মোহনায় মাছটি পাওয়া যায়। এরা প্রাণিকণা ও ছোট ছোট শুককিটজাতীয় খাবার এবং ছোট ছোট শামুক খেয়ে বেঁচে থাকে। মাছটি খুবই সুস্বাদু, মানবদেহের জন্য উপকারী অনুপুষ্টি উপাদানসমৃদ্ধ এবং কাঁটা কম থাকায় খেতেও সহজ। একসময় মাছটি সারা বাংলাদেশেই পাওয়া যেত কিন্ত জমিতে কীটনাশক প্রয়োগ, অপরিকল্পিত বাঁধ নির্মাণসহ নানা কারণে বাসস্থান ও প্রজননক্ষেত্র বিনষ্ট হওয়ায় এ মাছের প্রাচুর্যতা অনেকটাই কমে গেছে। ২০১৫ সালে আইইউসিএন মাছটিকে বিপন্নপ্রায় প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করে। এরপর দেশীয় পাঙাসকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে গবেষণা কাজ শুরু করেন একদল গবেষক। দীর্ঘ গবেষণার পর গবেষকরা দেশে প্রথমবারের মতো মাছটির কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদনের কলাকৌশল উদ্ভাবনে সফলতা পেলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন