
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘শান্তি পুরস্কার’ দেবে ভারত। দেশটির গবেষণা সংস্থা এশিয়াটিক সোসাইটি এ পুরস্কার দেবে। ওই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। এই প্রথম ভারত কোনও বিদেশি রাষ্ট্রপ্রধানকে শান্তি পুরস্কার দিচ্ছে। এছাড়া মঙ্গলবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা ঘোষণা করেছে। বলা হয়েছে, দুই প্রধানমন্ত্রী হায়দরাবাদ হাউস থেকে বাংলাদেশের জন্য কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তার মধ্যে ভারত-বাংলাদেশ ডিজেল পাইপলাইন রয়েছে। তিনি ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত সফর করবেন। ৫ অক্টোবর দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তাতে ৮টি সমঝোতা পত্র স্বাক্ষর হবে। ওইদিন তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরদিন সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।