News71.com
 Bangladesh
 02 Oct 19, 10:22 AM
 66           
 0
 02 Oct 19, 10:22 AM

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আইনজীবীসহ নিহত ২

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আইনজীবীসহ নিহত ২

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় আইনজীবীসহ দু’জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন। উপজেলার মধ্যপাড়া বাজার ও চারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে মধ্যপাড়া থেকে কিশোরগঞ্জ আদালতে যাচ্ছিলেন আইনজীবী শাহেন শাহ। মধ্যপাড়া বাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এর কিছুক্ষণ পর একইস্থানে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ হলে এক পথচারী মারা যান। এদিকে আচমিতা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন