News71.com
 Bangladesh
 01 Oct 19, 11:02 PM
 107           
 0
 01 Oct 19, 11:02 PM

মাদারগঞ্জে মৌমাছির কামড়ে রাজমিস্ত্রির মৃত্যু !!

মাদারগঞ্জে মৌমাছির কামড়ে রাজমিস্ত্রির মৃত্যু !!

নিউজ ডেস্কঃ জামালপুরের মাদারগঞ্জে মৌমাছির কামড়ে মোসলেম উদ্দিদ জদু (৩০) নামে একজন রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এসময় তার বাবা আনার উদ্দিন মণ্ডল, ভ্যানচালক আফাজলসহ অন্তত ১১জন পথচারী আহত হন। মঙ্গলবার (১ অক্টোবর) মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের চেয়ারম্যান আলতাফুর রহমান (আতা) বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের হেমরাবাড়ী গ্রামের রাজমিস্ত্রি মোসলেম উদ্দিন জদু তার বাবার সঙ্গে ভ্যানে চড়ে কাজে যাচ্ছিলেন। এসময় বীর ভাটিয়ানি গ্রামে সড়কের পাশের গাছে মৌমাছির আক্রমণের শিকার হন। এতে ঘটনারস্থলেই মারা যান মোসলেম উদ্দিদ জদু। এসময় মৌমাছির কামড়ে ভ্যান গাড়িতে থাকা ৫ যাত্রীসহ অন্তত ১১ জন আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন