News71.com
 Bangladesh
 01 Oct 19, 07:28 PM
 172           
 0
 01 Oct 19, 07:28 PM

সালমান শাহ হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন ১৪ নভেম্বর ।।

সালমান শাহ হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন ১৪ নভেম্বর ।।

নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার (১ অক্টোবর) চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল আদালতে। কিন্তু তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। একারণে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ শুনানি শেষে আগামী ১৪ নভেম্বর পুনঃতদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন। আসামিপক্ষে তদন্ত প্রতিবেদন দাখিলের ওপর শুনানি করেন আইনজীবী ফারুক আহমেদ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ রহস্যজনকভাবে মারা যান। সেসময় এই বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন