News71.com
 Bangladesh
 01 Oct 19, 06:33 PM
 70           
 0
 01 Oct 19, 06:33 PM

খালেদা জিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা মামলার শুনানি ১৭ অক্টোবর ।।

খালেদা জিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা মামলার শুনানি ১৭ অক্টোবর ।।

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৭ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূর আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন। আজ এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাই এ মামলার শুনানির জন্য সময় প্রার্থনা করেন খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া। পরে আদালত সময় আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে জাতীয় পতাকা অবমাননা মামলাটি দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন