
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোট আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। এ ছাড়া তিন ওসিকে ডিএমপির গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। আজ ১ অক্টোবর ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ওই রদবদল করা হয়।