News71.com
 Bangladesh
 01 Oct 19, 06:32 PM
 51           
 0
 01 Oct 19, 06:32 PM

কুড়িগ্রামে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক ।।

কুড়িগ্রামে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক ।।

নিউজ ডেস্কঃ উপজেলার বামনেরচর গ্রাম থেকে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে আজ দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়। আটক ব্যক্তিরা হলেন- বামনেরচর গ্রামের শফিকুল ইসলাম (৩০), মো. লিটন (২৮), ফরিদপুরের সদরপুর উপজেরার ঢেউখালী গ্রামের নজরুল ইসলাম মিজান (৩৬), শেখ সোহেল (৩০) ও রাজারচর গ্রামের জালাল শেখ (৩৪)। এ ব্যাপারে রৌমারী থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মোন্তাছির বিল্লাহ জানান, সোমবার রাতে রৌমারী থানা পুলিশের ১২ সদস্যের একটি দল বামনের চর গ্রামে অভিযান চালিয়ে এক হাজার ১৫ পিস ইয়াবাসহ ৫ ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৮ হাজার তিনশ’ টাকা ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন