News71.com
 Bangladesh
 01 Oct 19, 06:21 PM
 53           
 0
 01 Oct 19, 06:21 PM

ক্যাসিনো সেলিমের বাসা থেকে ২১ লাখ টাকা জব্দ !!

ক্যাসিনো সেলিমের বাসা থেকে ২১ লাখ টাকা জব্দ !!

নিউজ ডেস্কঃ অনলাইনে ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের বনানীর বাসা থেকে ২১ লাখ টাকা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। মঙ্গলবার দুপুরে সেলিমের আটক সহযোগী আক্তারুজ্জামানের দেয়া তথ্যরে ভিত্তিতে বনানীর ২ নম্বর রোডের ২৬ নম্বর ভবন থেকে এ টাকা জব্দ করা হয়। এর আগে গতকাল সোমবার রাতে সেলিমের গুলশানের বাসা থেকে আক্তারুজ্জামানকে আটক করা হয়। র‍্যাবের মিডিয়া উইংয়ের ডিরেক্টর সারোয়ার বিন কাসেম এ বিষয় নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে সেলিম প্রধানের গুলশানের কার্যালয় থেকে বিপুল পরিমাণ মদ ও দেশি-বিদেশি অর্থ উদ্ধার করা হয়। রাতেই গুলশান-২-এর ৯৯ নম্বর সড়কে ১১/এ বাড়িতেও অভিযান শুরু করে র‍্যাব সদস্যরা। র‌্যাব জানায়, সেলিম অনলাইন ক্যাসিনোর মূল হোতা। তিনি পি-২৪ নামে একটি অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অর্জিত আয় বিদেশে পাচার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন