
নিউজ ডেস্কঃ মাগুরার বেলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে লোগো উন্মোচন এবং আলোচনা অনুষ্ঠিত হয় মোহাম্মদপুরে ক্যামব্রিয়ান স্মার্ট ক্যাম্পের কনভেনশন হলে। রাজধানীর বুকে বেলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রীদের ৭৪ বছর পর অনুষ্টিত হল এই মিলন মেলা। এতে সঞ্চালকের ছিলেন ডা. রাহুল মিত্র। প্রথমে স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পরিচয় পর্ব। এরপর স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক শাহীনুর ইসলাম। সিনিয়রদের মধ্য বক্তব্য রাখেন নুরুজ্জামান শিমুল, মুস্তাফিজুর রহমান, আহ বাবুর রব হাবু, গোলাম মোহাম্মদ আলীমুদ্দিন, আমিনুল ইসলাম দীপক, মো. শাখাওয়াত হোসেন, মো. নূরুল হাসান মিয়া প্রমুখ। বেলনগর প্রাথমিক বিদ্যালয়ের ঢাকায় বাসরত শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটে প্রথম পুনর্মিলনী লোগো উন্মোচন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই খুদে গানরাজ উদয়, স্বর্না, সেরাকন্ঠের ইমরান খন্দকার, মহুয়া লিপি এবং কবিতা আবৃতি করেন শিল্পী উম্মে হাবিবা ইসলাম।