News71.com
 Bangladesh
 01 Oct 19, 01:33 PM
 115           
 0
 01 Oct 19, 01:33 PM

‘বঙ্গবন্ধুর নামে হচ্ছে’ আগারগাঁওয়ের সাইকেল লেইন’

‘বঙ্গবন্ধুর নামে হচ্ছে’ আগারগাঁওয়ের সাইকেল লেইন’

নিউজ ডেস্কঃ রাজধানীর আগারগাঁওয়ের অফিস পাড়ার সাড়ে নয় কিলোমিটারজুড়ে সড়কে আলাদা সাইকেল লেইন তৈরির কাজ মার্চে শেষ হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ সাইকেল লেইনের নামকরণ হবে। এটা মুজিববর্ষের আগে চালু হবে। সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে আলাদা সাইকেল লেইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে চলতি বছরের ১৫ জুলাই। কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি। আগারগাঁও এলাকায় গিয়ে দেখা গেছে, ইসলামিক ফাউন্ডেশন ভবনের উত্তর প্রান্ত থেকে এলজিইডি সড়ক হয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পর্যন্ত ২৮৫ মিটার সড়কে সাইকেলের জন্য লেইন তৈরি করা হয়েছে। মূল সড়কের দুই পাশে সাইকেল চালকদের জন্যে ছয় ফুট করে জায়গা রাখা হয়েছে। অন্য সড়কেও উন্নয়ন কাজ চলছে। “সাইকেল লেইন হবে কন্টিনিউয়াস, একটি সড়কে উঠে কেউ চাইলে পুরো নয় কিলোমিটার সড়কে সাইকেল চালাতে পারবেন।” “একজন মানুষ বাসা থেকে বের হয়ে তার যে গন্তব্যে যেন সাইকেলে করেই যেতে পারে, কোথাও থামতে না হয় এমন অবকাঠামো তৈরি করতে হবে এবং এটা নিরাপদ হতে হবে।” ঢাকার অন্য সড়কগুলোয় আলাদা লেইন করা যায় কি না এমন প্রশ্নে মেয়র আতিকুল বলেন, “মিরপুরে আমাদের কিছু সড়ক আছে যেখানে পৃথক লেইন করা যায়। বিমানবন্দর সড়কেও করা যায় কিন্তু সেটা আমাদের নয়, সড়ক ও জনপথের সড়ক। সেখানেও করা যায় একটানা কয়েক কিলোমিটার।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন