News71.com
 Bangladesh
 01 Oct 19, 01:32 PM
 47           
 0
 01 Oct 19, 01:32 PM

পাবনায় পদ্মার পানি বিপদসীমার ওপরে !!

পাবনায় পদ্মার পানি বিপদসীমার ওপরে !!

নিউজ ডেস্কঃ পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টায় পানি পরিমাপ করার পর এ তথ্য জানা গেছে। পাবনা পানি উন্নয়ন বোর্ড হাইড্রোলজি বিভাগের উত্তরাঞ্চলীয় নির্বাহী প্রকৌশলী কেএম জহিরুল হক জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বেড়েছে ১৪ সেন্টিমিটার। আর সকাল ১০টায় বিপদসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার অতিক্রম করেছে। এর আগে সকাল ৯টার পরিমাপ অনুযায়ী, বিপদসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি। দীর্ঘ ১৬ বছর পর বিপদসীমা অতিক্রম করলো পদ্মার পানি। সর্বশেষ ২০০৩ সালে এই পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছিল। এদিকে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন