
নিউজ ডেস্কঃ অনলাইন ক্যাসিনো চালিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আটক সেলিম প্রধানের গুলশানের পি২৪ গেমিং অফিসে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-১)। অভিযানে মালয়েশিয়ান রিংগিত, আমেরিকান ডলার ও অনলাইন ক্যাসিনো পরিচালনার নানা সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। র্যাব সদর দফতরে মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'প্রচুর পরিমাণ বিদেশি মুদ্রাসহ সেলিম প্রধানের বাসায় মাদকও পাওয়া গেছে।'