News71.com
 Bangladesh
 01 Oct 19, 01:20 PM
 63           
 0
 01 Oct 19, 01:20 PM

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥  

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥   

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রে আটদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ভোরে সাড়ে ৫টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় জ্যেষ্ঠ মন্ত্রী পরিষদ সদস্য, সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে গত ২০ সেপ্টেম্বর ইউএনজিএ’র ৭৪তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্ক যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন