News71.com
 Bangladesh
 01 Oct 19, 11:57 AM
 61           
 0
 01 Oct 19, 11:57 AM

পিয়াজের বাড়তি দাম রাখায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা॥

পিয়াজের বাড়তি দাম রাখায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা॥

নিউজ ডেস্কঃ বাজারে প্রচুর সরবরাহ থাকা সত্ত্বে, পিয়াজের অতিরিক্ত দাম রাখায় নোয়াখালীর চৌমুহনী ও মাইজদী পৌর বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় চৌমুহনী বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খানের নেতৃত্বে র‌্যাব-এর অভিযানে এই জরিমানা করা হয়। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে পিয়াজের কেজি ১০০ টাকা নেয়ার অপরাধে চৌমুহনীর দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। এ সময় অতিরিক্ত দাম নেয়ার কারণে চৌমুহনীর আরতদার বশির উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার ও মাইজদী পৌরবাজারে অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান আহমেদ স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন