News71.com
 Bangladesh
 01 Oct 19, 11:48 AM
 62           
 0
 01 Oct 19, 11:48 AM

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে উপাচার্যদের কঠোর বার্তা দিলেন শিক্ষামন্ত্রী॥

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে উপাচার্যদের কঠোর বার্তা দিলেন শিক্ষামন্ত্রী॥

নিউজ ডেস্কঃ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে কঠোর বার্তা দিয়েছে সরকার। ভিসিদের অবস্থানের অপব্যবহার করলে তাদের প্রয়োজন নেই বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নিয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয়। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, নৈতিক স্খলনসহ নানা অভিযোগ উত্থাপন, ইউজিসি থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম পরিচালনা এবং এর রেশ ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভূত পরিস্থিতি শিক্ষা মন্ত্রণালয়ের ওই বৈঠকে গুরুত্ব পায়।

সভায় ভিসিরা শিক্ষক নিয়োগসহ বিভিন্ন বিষয়ে দাবি দাওয়া তুলে ধরেন। সভা সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতি তদন্তে ইউজিসির কর্মকর্তাদের কিমিটিতে রাখার প্রতিবাদ জানান ভিসিরা। তারা শিক্ষকদের এসব কমিটিতে দায়িত্ব দেওয়ার দাবি জানান। তারা অভিযোগ করেন, ইউজিসির কর্মকর্তাদের তদন্তের দায়িত্ব দেওয়া হলে তারা ক্ষমতার অপব্যবহার করেন। অনেক সময় ভিসিদের সঙ্গে বাজে আচরণ করেন বলে অভিযোগ করেন। একই সঙ্গে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিসিদের অপরাধ পেলে ব্যবস্থা নেবে সরকার, কিন্তু ইউজিসির অফিসাররা সেখানে অসদাচরণ করতে পারেন না

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন