News71.com
 Bangladesh
 01 Oct 19, 11:38 AM
 61           
 0
 01 Oct 19, 11:38 AM

বাজার নিয়ন্ত্রনে রাখতে মিশর ও চীন থেকে সাড়ে তিন লাখ কেজি পেঁয়াজ আমদানি॥  

বাজার নিয়ন্ত্রনে রাখতে মিশর ও চীন থেকে সাড়ে তিন লাখ কেজি পেঁয়াজ আমদানি॥   

নিউজ ডেস্কঃ ঝাঁজের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে পেঁয়াজের দামও। সারাদেশে বর্তমান চর্চার বিষয়- পেঁয়াজের দাম বৃদ্ধি। সাধারণ জনগণ যখন পেঁয়াজ কেনা নিয়ে দিশেহারা, তখনই জানা গেলো, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে তিন লাখ ৬৪ হাজার কেজি পেঁয়াজ। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ার পরদিন অর্থাৎ সোমবার (৩০ সেপ্টেম্বর) কনটেইনারে করে আমদানি করা এসব পেঁয়াজ খালাসের প্রক্রিয়া চলছে চট্টগ্রাম বন্দরে। বন্দর সূত্র জানায়, মিশর ও চীন থেকে এসব পেঁয়াজ আমদানি হয়েছে।


কনটেইনারবাহী জাহাজ এমভি কালা পাগুরো, জাকার্তা ব্রিজ ও কোটা ওয়াজারে করে এসব চালান এসেছে। এই তিন জাহাজে পেঁয়াজবাহী কনটেইনারের সংখ্যা ১৪টি। তিনজন আমদানিকারক এসব পেঁয়াজ এনেছেন বলে জানা গেছে বন্দর সূত্র থেকে। এই তিনটি প্রতিষ্ঠান হলো জেনি এন্টারপ্রাইজ, এন এস ইন্টারন্যাশনাল, হাফিজ করপোরেশন। এছাড়া বন্দরে আসার পথে আছে আরও কনটেইনারবাহী পেঁয়াজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন