News71.com
 Bangladesh
 01 Oct 19, 11:37 AM
 50           
 0
 01 Oct 19, 11:37 AM

বিমানের ৪৫ হাজার টিকিট হরিলুটঃ সংসদীয় কমিটিতে তথ্য !!

বিমানের ৪৫ হাজার টিকিট হরিলুটঃ সংসদীয় কমিটিতে তথ্য !!

নিউজ ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৫ হাজার টিকিট হরিলুট হয়েছে। গত ১০ বছরে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরাই টিকিটগুলো ৯০ থেকে ১০০ ভাগ কমিশনে নিয়েছে। অভিযোগ উঠেছে, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের টিকিটগুলো নিজেদের নামে নেয়ার পর বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়েছেন তারা। এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে কয়েকশ’ কোটি টাকা। অথচ প্রতিষ্ঠানটি বছরের পর বছর লোকসান গুনছে। আগামীতে এসব কমিশন বাণিজ্য বন্ধ করতে বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি মন্ত্রণালয়ে সুপারিশ করেছে। বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের টিকিটগুলোই হরিলুট হয়েছে। বিমানের অর্থ পরিদফতর, উচ্চপদস্থ থেকে কনিষ্ঠ কর্মকর্তা সবাই এ সুবিধা নিয়েছেন। বৈঠকের কার্যপত্রে দেখা গেছে, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট পরিদফতরের পরিচালক মমিনুল ক্ষমতার অপব্যবহার করে নিজ নামের পাশাপাশি স্ত্রী-পরিজনদের নামেও নিয়েছেন একাধিক টিকিট। তিনি ও তার পরিবারের সদস্যদের নামে ১০ বছরে নিয়েছেন ৪৬ টিকিট। এর কোনোটি শতভাগ কমিশন আবার কোনোটি ৯০ ভাগ কমিশনে নিয়েছেন। একইভাবে, প্রকিউরমেন্ট এবং লজিস্টিক শাখার উপ-ব্যবস্থাপকও কম যাননি। তিনি এবং তার পরিবারের নামে নিয়েছেন ১১টি টিকিট। ওই বিভাগের ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. সরোয়ার হোসেন নিয়েছেন ১৩টি টিকিট। এসব টিকিটের কোনোটি শতভাগ কমিশনে নেয়া। এছাড়াও সিনিয়র সাইন রাইটার মোহাম্মদ মহসীন নিয়েছেন ২২টি টিকিট। তিনি নিজে, তার স্ত্রী ও সন্তান রয়েছেন এ তালিকায়। সব টিকিট বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য নেয়া। সহব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) স্বপন কুমার দে তিনি সবাইকে ছাড়িয়ে নিজে এবং পরিবার-পরিজনের নামে কমিশনে টিকিট নিয়েছেন ৬৮টি। তার প্রতিটি টিকিট কমিশনের পরিমাণ শতভাগ। আরো অনেকে তাতে প্রায় ৪৫ হাজার টিকিট হরিলুট এমন তথ্য উঠে এসেছে। কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মো. আসলামুল হক, তানভীর ইমাম, আনোয়ার হোসেন খান, সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন