News71.com
 Bangladesh
 01 Oct 19, 11:37 AM
 52           
 0
 01 Oct 19, 11:37 AM

গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমকে শক্তিশালী করার বিকল্প নাই॥স্পিকার  

গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমকে শক্তিশালী করার বিকল্প নাই॥স্পিকার   

নিউজ ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে গণমাধ্যমকে শক্তিশালী করার বিকল্প নাই। গণমাধ্যমে প্রকাশিত তথ্যই জনমত তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গণমাধ্যমে প্রকাশিত বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকে উৎসাহিত করেছেন। তাৎক্ষণিক ও সহজে জনগণের নিকট তথ্য পৌঁছাতে অনলাইন পোর্টাল খুবই কার্যকর। সংসদীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত রাখতে পার্লামেন্ট নিউজ বিডি অবদান রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আজ অনলাইন নিউজ পোর্টাল ‘পার্লামেন্ট নিউজ বিডি ডট কমে’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন স্পিকার। এসময় আরো বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, আক্তারুজ্জামান বাবু এমপি, মুস্তফা লুৎফুল্লাহ এমপি প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ‘পার্লামেন্ট নিউজ বিডি ডট কম’ অনলাইন পোর্টালের সম্পাদক সাকিলা পারভীন। সঞ্চালনা করেন সাংবাদিক নিখিল ভদ্র। এ সময় স্পিকার কেক কেটে পার্লামেন্ট নিউজ বিডি ডট কমের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন