
নিউজ ডেস্কঃ রাজধানীর সোনারগাঁও হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। রাত ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ডিউটি অফিসার কামরুল ইসলাম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।