News71.com
 Bangladesh
 30 Sep 19, 10:21 PM
 122           
 0
 30 Sep 19, 10:21 PM

ক্যাসিনোর হোতা সেই সেলিমের তথ্যে গুলশানে র‌্যাবের অভিযান

ক্যাসিনোর হোতা সেই সেলিমের তথ্যে গুলশানে র‌্যাবের অভিযান

নিউজ ডেস্কঃ অনলাইন ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের তথ্যের ভিত্তিতে গুলশান-২ এলাকার একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‌্যাব। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে অভিযান শুরু কর র‌্যাব। এর আগে, শাহজালাল বিমানবন্দর থেকে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের বিজনেস ক্লাস থেকে সেলিম প্রধান নামে এক যাত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার আটকের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। সোমবার দুপুরে তাকে আটক করা হয়। সেলিম মূলত অনলাইনে ক্যাসিনো পরিচালনা করতেন বলে জানা গেছে। তার বাড়ি নারায়ণগঞ্জে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন