News71.com
 Bangladesh
 30 Sep 19, 10:20 PM
 154           
 0
 30 Sep 19, 10:20 PM

গণতন্ত্র শক্তিশালী করতে গণমাধ্যকে শক্তিশালী করতে হবে: স্পিকার !!

গণতন্ত্র শক্তিশালী করতে গণমাধ্যকে শক্তিশালী করতে হবে: স্পিকার !!

নিউজ ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্র শক্তিশালী করতে গণমাধ্যমকে শক্তিশালী করার বিকল্প নাই। সোমবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে অনলাইন নিউজ পোর্টাল পার্লামেন্ট নিউজ বিডি ডট কমের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ কথা বলেন। গণমাধ্যমে প্রকাশিত বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে উল্লেখ করে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকে উৎসাহিত করেছেন। ফলে বাংলাদেশ এখন তথ্য প্রবাহের অবাধ সময় অতিবাহিত করছে। আইসিটির সহজলভ্যতার ফলে তথ্য প্রবাহের সুযোগ বৃদ্ধি পেয়েছে। এতে তথ্যের প্রচার অবারিত হয়েছে। খবর বাসসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, মুস্তফা লুৎফুল্লাহ ও সাংবাদিক রাজু আহমেদ। স্পিকার বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্যই জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর তাৎক্ষণিক ও সহজে জনগণের কাছে তথ্য পৌঁছাতে অনলাইন পোর্টাল খুবই কার্যকর। সংসদীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত রাখতে পার্লামেন্ট অনলাইন পোর্টালগুলো অবদান রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন